সাতক্ষীরায় ১২ স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ১২টি স্বর্ণের বারসহ মোহাম্মদ বুদু হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে কেঁড়াগাছির সীমান্তবর্তী খাল ধার এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার সবুরের নেতৃত্বে বুদুর বাড়িতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম।