ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সন্তোষপুর বনের ভেতর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত দুই বানরকে ৩ মাস চিকিত্সা শেষে শুক্রবার দুপুরে বনে অবমুক্ত করা হয়েছে। ঐ বনে তড়িতাহত হয়ে এক বানরের মৃত্যুসহ ১০ বানর আহত হয়। আহত বানরগুলোর মধ্যে তিনটি বানরকে আশঙ্কাজনক অবস্থায় গত ১০ জানুয়ারি বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট চিকিত্সার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে নিয়ে যান। এর একটি বানর সুস্থ হয়ে খাঁচা ভেঙে ঐ বনে চলে যায়। অবমুক্তের সময় সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল আলম খান, সাফারি পার্ক বিট কর্মকর্তা হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
সন্তোষপুর বনবিট কর্মকর্তা জানান, বনে মুক্ত দুটি বানর সুস্থ আছে। বনের অন্য বানরদের সঙ্গে তারা মিশে গেছে।
