ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় পাট দিবস। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর।
বরিশাল: জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তরের সহযোগিতায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে পাট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলামের সভাপত্বি সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিদাস পাল, বিএডিসির যুগ্ম পরিচালক এ কে এম মিজানুর রহমান প্রমুখ।
রংপুর : জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পাট অধিদপ্তর রংপুর এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান। আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক ড. সরওয়ারুল হক প্রমুখ।
খুলনা : নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। খুলনা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ক্রিসেন্ট জুট মিলস লিমিটেডের উপমহাব্যবস্থাপক খান মো. কামরুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ : জেলা প্রশাকের অফিস চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
নেত্রকোনা : পাট অদিপ্তরের নেত্রকোনার উদ্যোগে পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন।
মাগুরা : পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান।
