বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩৪

বরিশাল অফিস

বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বরিশাল নগরীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ। সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরীর সদর রোডে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নিমাই মন্ডল, কমরেড নজরুল ইসলাম, কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ, কমরেড উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ্র নাথ রায়, কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড অ্যাডভোকেট খালিদ-বিন ওয়াহিদ। শেষে অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।