চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ার করোনা ভাইরাসে এবার নতুন করে আরও ৫১৮ জন আক্রান্তের খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে দেশব্যাপী মোট ৬ হাজার ২৮৪ জন আক্রান্তে খবর জানালো দক্ষিণ কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা যোনহাপকে এসব তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাত দিয়ে যোনহাপ আরো জানিয়েছে, এ পর্যন্ত ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। যারা বেশির ভাগই শারীরিক ভাবে আগে থেকেই অসুস্থতায় ভূগছিলেন। তবে করোনা ভাইরাসে দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আড়াই মিলিয়ন লোকের শহর দাগু।
আরও পড়ুন: করোনা আতঙ্কেও আইপিএল আয়োজনে জরুরি পদক্ষেপ!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত ৭৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে বিশ্বে মোট ৯৪ হাজার ৯০০ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭২ জন। চীনের বাইরে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫০০ জন। চীনের বাইরে শুধু ইতালি, ইরান আর দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ২৭২ জনের। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/আরআই
