বঙ্গবন্ধু আন্তঃস্কুল বাস্কেটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে প্রথম সেমিফাইনালে অংশ নিবে ‘এ’ ও ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ ও ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়নরা। বিকাল ৩টায় শুরু হবে শেষ চারের লড়াই।
এর আগে গতকালকের খেলায় কোয়ান্টাম কসমো স্কুল ২৯-১৯ পয়েন্টে গ্রিন হেরাল্ড স্কুলকে, মুসলিম একাডেমি ৪০-১৪ পয়েন্টে ইস্পাহানী পাবলিক স্কুলকে, সেন্ট ফিলিপস স্কুল ৩১-২৯ পয়েন্টে ম্যাপেললীফ স্কুলকে, বালিয়াপুকুর স্কুল ২৯-০৮ পয়েন্টে মাস্টারমাইন্ড স্কুলকে, সেন্ট নিকোলাস স্কুল ৩৪-১৭ পয়েন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে, স্যার জন উইলসন স্কুল ১৭-১০ পয়েন্টে ধানমন্ডি টিউটোরিয়েলকে এবং সেন্ট গ্রেগরী হাই স্কুল ৪৪-১৯ পয়েন্টে সানিডেইল স্কুলকে পরাজিত করে।—খবর বিজ্ঞপ্তির
