গাইবান্ধায় কলেজছাত্রীকে ধর্ষণ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:২৮

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তাজদিকুল ইসলামকে (২৩) পুলিশ গ্রেফতার করেছে। তবে তার সহযোগী হিরা মনিকে (২৮) পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। তাজদিকুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের হিরু সরকারের ছেলে।

মামলার বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার জানান, প্রতিবেশী তাজদিকুল ঐ কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ইয়াবা ট্যাবলেট সেবন করায়। গত ২২ ফেব্রুয়ারি ঐ কলেজছাত্রীকে হিরা তাদের বাড়িতে নিয়ে মাদক সেবন করিয়ে ধর্ষণ করে। হিরা মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করে। পরে ঐ ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।