শোক সংবাদ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:২৯

আবুল বাশার আকন

চেম্বার অব কমার্স পিরোজপুরের সিনিয়র সহসভাপতি, পিরোজপুর সনাকের সদস্য ও জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল বাশার আকন (৬৮) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার শহরে কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের  পর হঠাত্ অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ জুমা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে তাকে পিরোজপুর পৌরসভার কবরস্থানে দাফন করা হয়।