ক্যাপশন নিউজ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০০:২৭

 

রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী রুহুল আমিন তারেকের একক চিত্র প্রদর্শনী। শুক্রবার প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী জামাল আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন চিত্রশিল্পী হাশেম খান। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে শিল্পীর ৬২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ১৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে         —ইত্তেফাক