জাবি সংবাদদাতা
‘২৩-এর ২৫ বন্ধু হয়ে থাকিস’—এ স্লোগানকে ধারণ করে মহাসমারোহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের রজতজয়ন্তী উত্সব পালিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো.আমির হোসেন প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উত্সবের আহ্বায়ক কাজী জাকির হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দিনব্যাপী আনন্দ আড্ডা, স্মৃতিচারণ, ক্যাম্প ফায়ার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্সবের পরিসমাপ্তি ঘটে।
