মোদিকে আমন্ত্রণের বিরোধিতা কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থি --------- জাসদ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০০:৫২

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, মুজিববর্ষে বাংলাদেশ সরকার আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিএনপিসহ কতিপয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে বিরোধিতা করছে তা শুধু কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থীই নয়, দেশের স্বার্থ বিরোধী বস্তাপচা সস্তা নেতিবাচক রাজনীতি মাত্র। মুজিববর্ষের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর যোগদানকে দলগতভাবে জাসদ স্বাগত জানায়।

বিবৃতিতে জাসদ নেতৃদ্বয় অরো বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা স্মরণে রেখেই মুজিববর্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তার সেই আমন্ত্রণ গ্রহণ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বলে তারা মনে করেন। —প্রেসবিজ্ঞপ্তি।