বসন্ত উত্সবে অশ্লীলতা বিতর্কে পদত্যাগ করেছেন রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। বৃহস্পতিবার বসন্ত উত্সব আয়োজিত হয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মরকতকুঞ্জ প্রাঙ্গণে। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়াও আরো বহুরাগত অংশ নেন। বেশ কয়েক জন তরুণ-তরুণীকে পিঠে এবং বুকে রং দিয়ে অশ্লীল শব্দ এবং বিকৃত রবীন্দ্রসঙ্গীত লিখতে দেখা যায়। সেই ছবি দাবানলের মতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রায় সব মহল থেকে তা নিয়ে নিন্দার ঝড় ওঠে। এরপর গতকালই পদত্যাগ করেন উপাচার্য। -আনন্দবাজার পত্রিকা
