জেনেভাভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’ কর্তৃক টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিওর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বলিষ্ঠ নেতৃত্ব, পরিচালন কাঠামো এবং পদ্ধতিগত পরিবর্তন আনয়নে এর অব্যাহত অঙ্গীকারের দরুণ সংস্থাটি তার শীর্ষস্থান ধরে রেখেছে।
এই স্বীকৃতিলাভের পর এক প্রতিক্রিয়ায় ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারপারসন আমিরা হক বলেন, এই সম্মান পেয়ে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ২০২০ সাল হচ্ছে প্রথম বছর যখন আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের মাঝে নেই। তার উত্তরাধিকারের যোগ্য হয়ে উঠতে হবে এবং সব ধরনের শোষণ ও বৈষম্যমুক্ত পৃথিবী গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে—এই দৃঢ় অঙ্গীকারের স্মারক হিসেবে আমরা এই স্বীকৃতিকে গ্রহণ করছি।-প্রেস বিজ্ঞপ্তি।
