বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্মবার্ষিকী পালন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৫:০৪

বিংশ শতাব্দীর মুসলিম প্রতিভা কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে লেখকের সমাধীস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমীন, মীর মশররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এম এ রাজ্জাক, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও স্মৃতি সংসদ।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নাসরিন সুলতানা, জায়কা প্রতিনিধি মো. রাসেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নবাবপুর ইউপি সদস্য মোঃ আবুল হোসেন আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

লেখকের ১৭১তম জন্মবার্ষির্কী উপলক্ষে বাংলা একাডেমির আয়োজনে ১৫ নভেম্বর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ইত্তেফাক/কেআই