মেসের বুয়াদের কমন বৈশিষ্ট্য

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৯:০৩

যারা মেসে থেকেছেন বা থাকছেন তারা হয়তো জানেন বুয়া কী জিনিস। মেসে না থাকলে বুয়াদের বিষয়ে কোনো কিছু জানা সম্ভব নয়, কখনো জানা যাবে না। বুয়ার বৈশিষ্ট্য জানতে হলে মেসে থাকা জরুরি। মেসে না থেকেও যেন মেসের বুয়ার কমন বৈশিষ্ট্যগুলো জেনে উপকৃত হতে পারেন, সেই জন্য মেসের বুয়াদের কমন বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করেছেন বিখ্যাত বুয়া বিশেষজ্ঞ নীরব চন্দন

w তরকারিতে একদিন লবণ বেশি দিতে বললে পরের দিন থেকে এত বেশি লবণ দেওয়া শুরু করবে যে, তরকারি আর মুখে তোলা যাবে না।

w তরকারিতে বোতলে বোতলে তেল ঢালাটাই বুয়ার জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

w পাঁচ জনের রান্না করতে বললে দুই জনের রান্না করবে, আর দুই জনের রান্না করতে বললে এক্সট্রা আরো পাঁচ জনের রান্না করবে।

w মাসে বিশদিন ছুটি কাটানোর পরও দূরসম্পর্কের বোন বা ভাইয়ের অসুস্থতার নামে আরো এক্সট্রা পাঁচ দিন ছুটির জন্য কাকুতি-মিনতি করবে।

w রান্না করতে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে, যেন তার জন্য মন্ত্রী-সচিবের মিটিং বন্ধ আছে।

w প্রচন্ড আওয়াজ করে দরজায় ধাক্কাধাক্কি করা মানুষটির নাম-ই বুয়া।

w দুইটার বেশি তিনটা তরকারি রান্না করতে বললেই তা বুয়ার কাছে মহাভারত অশুদ্ধের শামিল।

w মাসের অর্ধেক দিন না যেতেই বেতন আদায় করাটা বুয়ার অধিকারের মধ্যে পড়ে।

w রান্নার স্বাদের ব্যাপারে বলাটা বুয়ার জন্য সম্মানহানীকর।

w রান্না শেষে হাতে করে দুই একটা পেঁয়াজ নিয়ে যাওয়াটা বুয়ার একটা আর্ট।

w পেট চেপে ধরে ঘণ্টার পর ঘণ্টা কাকাতুয়ার মতো যার জন্য পথ চেয়ে থাকা— তার নাম-ই বুয়া।