গড়িয়ে আসে জল

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৯:০৬

 

/ আব্দুল মালেক জাগরণী

 

দেখুন মশাই, চোখ খুলে আজ

তাকান চতুর্দিক

উন্নয়নে ঢাকার শহর

করছে রে ঝিকমিক! 

 

থাকুক যতই কলের গাড়ি

নৌকা চলে বাড়ি বাড়ি 

আকাশ হলে লিক

যত্রতত্র খানাখন্দ 

বিঘ্ন ঘটায় চলার ছন্দ 

বৃষ্টি এলে ঠিক।

 

জলের থলি চাপ ধরেছে

কী আর করি বল?

ড্রেনের দিকে চেন খুলেছি

গড়িয়ে আসে জল!

পাড়ুয়া, কোম্পানীগঞ্জ, সিলেট