নিজের প্রশংসা শুনে কাঁদলেন মোদী

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৯:১৭

এক নারীর কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু ক্ষণ মাথা নিচু করে নিজের আবেগ লুকনোর চেষ্টা করেন তিনি। তার চোখ জলে ভিজে যায়। সেই ছবিই ধরা পড়ে ক্যামেয়ায়। পরে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। 

তিনি শনিবার ভারতীয় জনৌষধি পরিযোজনায় উপকৃতদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলছিলেন, তখনই এই দৃশ্য ধরা পড়ে।

দীপা নামে ওই নারী বলেন, ‘‘২০১১ সালে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। চলাফেরা, কথা বলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এমনকি চিকিত্সাও ঠিক মতো করাতে পারছিলেন না। কারণ ওষুদের দাম খুব বেশি ছিল। আগে তার পাঁচ হাজার টাকার ওষুধ লাগত মাসে, জনোষধি প্রকল্প আসার পর সেই ওষুধই এখন দেড় হাজারে কিনতে পারেন। ফলে আজ অনেক সুস্থ আছেন।’’এর পরই কাঁদতে কাঁদতে দীপা বলেন, “আমি ঈশ্বরকে দেখিনি। কিন্তু ঈশ্বরের রূপে আপনাকে দেখেছি।” আবেগতাড়িত ওই কথা শুনে চোখে জল রাখতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইত্তেফাক/আরকেজি