চিলমারীতে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৪৯

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারী উপজেলার ব্যাপারীবাজার এলাকার মো. ফুল মিয়ার প্রতিবন্ধী মেয়ে মোছা. মাহমুদা খাতুন ফুলতি (১৩) আগুনে পুড়ে মারা গেছে। গতকাল শনিবার সকাল ১০টায় মেয়েটির মৃত্যু হয়।

মাহমুদা গত ৬ ফেব্রুয়ারি সকালে খড়ি দিয়ে ভাত রান্না করছিল। হঠাত্ করে খড়ির আগুন তার পরনের কাপড়ে লেগে শরীর ঝলসে যায়। মাহমুদার বাবা ফুল মিয়া অর্থের অভাবে উন্নত চিকিত্সা করতে না পাড়ায় কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজের চিকিত্সাধীন অবস্থায় দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মাহমুদা মারা যায়। মাহমুদা খাতুন ফুলতি চিলমারী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।