সিংগাইরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫০

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লাঠির আঘাতে হত্যা করেছে তারেক রহমান (২৫) নামের এক যুবক। পুলিশ শনিবার সকালে গৃহবধূ বৃষ্টি আক্তারের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-লাঙ্গলিয়া গ্রামের আজমত আলীর ছেলে তারেক রহমান দুই বছর আগে জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের মো. বাদশা মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারকে (২১) বিয়ে করে। বিয়ের পর জায়গীর গ্রামের হাফিজুর রহমানের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোর রাতে তারেক লাঠি দিয়ে বৃষ্টির মাথা লক্ষ্য করে এলোপাথাড়ি আঘাত করে। এতে স্ত্রীর মৃত্যু হয়।  সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া বলেন, এ ব্যাপারে তারেককে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।