কাহালু (বগুড়া) সংবাদদাতা
উপজেলার পলি ভুগইল গ্রামের কিবরিয়া বেকারিতে শুক্রবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা। বেকারির স্বত্বাধিকারী গোলাম রব্বানী জানান, কেউ শত্রুতা করে রাতের আঁধারে তার বেকারিতে আগুন দিয়েছে।
