সিংড়ায় ফেনসিডিলসহ গ্রেফতার দুই

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫৩

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় ১৭ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এসআই পবিত্র কুমারের নেতৃত্বে সিংড়া থানা পুলিশ ৫ নম্বর ওয়ার্ডের মুরগিহাটায় ইচ্ছে কালেকশন থেকে সাত বোতল ফেনসিডিলসহ আব্দুল মালেককে গ্রেফতার করে। তারই দেওয়া তথ্যে শনিবার সকালে মাদক ব্যবসায়ী মিঠুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।