খুলনা অফিস : হাজারো শিশুর কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ইতিহাস যেন ক্ষণিকের জন্য ফিরে গেল ১৯৭১ সালের ৭ই মার্চের সেই মাহেন্দ্রক্ষণে। বিভাগীয় শহর খুলনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ করল ১২৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ হাজার ২০০ শিক্ষার্থী। চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় গতকাল শনিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা জেলা প্রশাসন এই আয়োজন করে —ইত্তেফাক