মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার ১০০ বার কোরান খতম দেওয়া হয়েছে। এছাড়া ১০০ নিরক্ষরকে অক্ষর জ্ঞান প্রদানের কাজ শুরু হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকের নির্দেশনায় কোরান খতম পরবর্তী দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনাম ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ?উদ্যাপনে বছরব্যাপী মহাকর্মযজ্ঞের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ে নানা পরিকল্পনা করেছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠান। ইতিমধ্যে ২৯৬টি পরিকল্পনার তালিকা করেছে ঐ কমিটি।
