গেজেট আইন বাতিল দাবিতে শ্রীপুরে সমাবেশ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০০:৩৯

শ্রীপুরে গেজেট আইন বাতিল ও বন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ্রীপুর বাজারে পৌর মুক্ত মঞ্চের সামনে অ্যাডভোকেট শাহীন আলমের সভাপতিত্বে ও নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শুধু গাজীপুর-৩ আসনের অন্তর্ভুক্ত জমিতে গেজেট আইনটি কার্যকর করে মানুষকে শোষণ নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং অনতিবিলম্বে গেজেট আইন বাতিল না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক রবিউল বিশ্বাস ছয় দফা দাবি ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীপুর বীরমুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এমদাদ হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম শিমুল, ভূমিহীন সমিতির সভাপতি সিরাজ উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক বাবুল মিয়াসহ বন মামলার ভুক্তভোগীরা।