হাজার হাজার মুসলিমদের কারখানায় খাটাচ্ছে চীন 

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:৫৫

হাজার হাজার উইঘুর মুসলিমদের 'জোর করে' বিভিন্ন কারখায় শ্রমিক হিসেবে নিয়োগ দিয়ে কাজ করে নিচ্ছে চীন। অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ৮০ হাজার উইঘুর মুসলিমকে শিনজিয়াং প্রদেশ থেকে চীনের বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে পাঠানো হয়।  এছাড়া অনেক উইঘুর মুসলিমদের সরারসি 'বন্দীশালা'  থেকে কারখানায় পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।  

চীনের ওইসব কারখানায় বিশ্বের অন্তত ৮৩ টি নামী ব্যান্ডের পণ্য উতপাদন হয়।  এসব ব্যান্ডের মধ্যে আছে অ্যাপেল, নাইক, স্যামসাং, বি এম ডব্লিউ, সনি। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কারখানায় জোর করে নিয়োগ করা মুসলিমদের ছাত্রাবাসে রাখা হয়।  সেইসঙ্গে তাদের ওপর চলে কড়া নজরদারি।  কারখানায় কাজের বাইরে তাদের ওপর মতাদর্শের উপর প্রশিক্ষণ চালানো হয়। এছাড়া তাদের ধর্মীয় অনুশীলন থেকেও বিরত রাখা হয়। 

একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই উইঘুর মুসলিমদের চলাচলেও নানা বিধিনিষেধের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন ও নির্যাতনের নতুন ফাঁস হওয়া দলিলে জানা যায়, দাড়ি রাখা, বোরকা পরা ও ইন্টারনেট ব্যবহারের জন্য উইঘুর মুসলিমদের অনেককে বন্দি করে চীন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু শিনজিয়াং প্রদেশের বন্দিশিবিরেই ১০ লাখের মতো উইঘুর ও কাজাখ বংশোদ্ভূত মুসলমানকে আটক রেখেছে চীন। 

ইত্তেফাক/এসআর