যাদের জীবন ও গল্প অনুপ্রেরণা যোগায় এমন নারীদেরকে নারী দিবস উপলক্ষে একদিনের জন্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের দেয়া কথা অনুযায়ী রবিবার সকালে টুইট করে মোদি জানালেন, তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে লগ আউট করছেন এবং তা সাতজন নারীকে দিয়ে দিচ্ছেন। মোদির অ্যাকাউন্ট পাওয়া নারীরা আন্তর্জাতিক নারী দিবসে তাদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ওই অ্যাকাউন্টগুলোতে।
রবিবার সকালে একটি টুইটে মোদি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে স্যালুট জানাই। যেমন ক'দিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন অফ করলাম। সারাদিন ধরে সাতজন নারী অর্জনকারীরা নিজেদের জীবন যাত্রার কথা শেয়ার করবেন ও আপনাদের সঙ্গে মতের আদান-প্রদানও করবেন আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে টুইটার অ্যাকাউন্ট পেয়ে প্রথম টুইট করেছেন স্নেহা মোহান্ডোস নামের এক ভারতীয় নারী। তিনি ভারতের ফুড ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। নরেন্দ্র মোদির টুইট থেকে স্নেহা মোহান্ডোস লেখেন, আপনারা চিন্তার জন্য খাদ্যের কথা শুনেছেন। এবার সময় এসেছে আমাদের দরিদ্রদের সুন্দর ভবিষ্যতের জন্য। হ্যালো আমি স্নেহা মোহান্ডোস। আমার মায়ের দ্বারা অনুপ্রাণিত। ঘরছাড়াদের মুখে খাবার তুলে দেয়ার জন্য আমি শুরু করেছি ফুড ব্যাঙ্ক ইন্ডিয়া।
You heard of food for thought. Now, it is time for action and a better future for our poor.
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
Hello, I am @snehamohandoss. Inspired by my mother, who instilled the habit of feeding the homeless, I started this initiative called Foodbank India. #SheInspiresUs pic.twitter.com/yHBb3ZaI8n
গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়াকে চমকে দেন টুইট করে। তিনি জানান, তিনি তার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। এর পরের দিন অবশ্য ভারতের প্রধানমন্ত্রী জানান, তিনি আন্তর্জাতিক নারী দিবসের দিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবেন সেই নারীদের জন্য যাদের জীবন ও কাজ অনুপ্রেরণাদায়ক ।
ইত্তেফাক/এআর
