নাসির উদ্দিনের পক্ষে ঝিকরগাছায় এমপি মনিরের গণসংযোগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) ডাক্তার মো. নাসির উদ্দিনের পক্ষে গণসংযোগ করেছেন, এই আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। 

শনিবার বিকেলে তিনি বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়নের শীর্য পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমজীবি মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান।

গণসংযোগকালে তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন, সেই উন্নয়নযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে। এজন্য নৌকা মার্কার প্রার্থীকে অবশ্যই ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী করতে হবে। 

আরও পড়ুনঃ তরুণদের সঙ্গে আলোচনায় সায়মা ওয়াজেদ ও জাফর ইকবাল

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইবাদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বাঁকড়া উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন জাপানী, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক কাশেম আলী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সহসভাপতি আব্দুস সামাদ খান, যুগ্মসাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মহাসিন আলী, বাঁকড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রবীন্দ্রনাথ নন্দী গনেশ, মুক্তিযোদ্ধা ডা. ছিদ্দিক হোসেন, আব্দুল আজিজ, আবু তাহের, রবিউল ইসলাম, শহর আলী, আব্দুল মজিদ, আব্দুল কাদের ও বাবর আলী, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন, রেজাউল করিম, ইউপি সদস্য মিজানুর রহমান, খাইরুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  আবুবক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা মফিজুর রহমান, আকবর হোসেন, রকিবুল হাসান মিন্টু, তারিফ বিশ্বাস,  জিয়াউর রহমান প্রমুখ।

ইত্তেফাক/নূহু