নারী দিবসে করোনা চিকিৎসায় মহিলা স্বাস্থ্যকর্মীরা সম্মানিত

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:০৯

করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখের বেশি। চীনে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন হাজারো নারী স্বাস্থ্যকর্মী। এমন অবস্থায় হাসপাতালেই একে অপরকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন তারা। আর এমন সংকটময় মুহূর্তে নারী চিকিৎসকদের অবদানের জন্য তাদের কাছে বিভিন্ন এলাকা থেকে এসেছে ধন্যবাদ পত্র।

চীনের জাতীয় দৈনিক চায়না ডেইলিতে উঠে এসেছে নারী দিবসের এমন চিত্র। এক চিকিৎসক অপর চিকিৎসক জানিয়েছেন শুভেচ্ছা।

প্রতিবেদনে জানানো হয়, চীনের হুবাই প্রদেশে উহানের লিসেনশান হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা একে অপরের পিঠে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন-"হ্যাপি উইমেন ডে'। আবার করোনা ভাইরাস মোকাবেলার এ যুদ্ধে নিজেকে নিয়োজিত রাখার জন্য দেশটির বিভিন্ন অঞ্চল থেকে স্বাস্থ্যকর্মীদের কাছে পাঠানো হয়েছে ধন্যবাদ পত্র। আর এই পত্রগুলো এক সঙ্গে নিয়ে বেশ সম্মানিত এবং আনন্দিত ওই নারী স্বাস্থ্যকর্মীরা। 

কোভিড-১৯ নামক করোনা ভাইরাসে ১০১টি দেশ আক্রান্তের খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা (ডব্লিউএইচও)। এবং বাংলাদেশসহ আক্রান্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১০২। ডব্লিউএইচও আরও জানায়, ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ৫ হাজার ৪২৭ জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩ হাজার ৫৮৩ জন।  

আরও পড়ুন: করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন যেভাবে

প্রতিনিয়ত কোভিড-১৯ ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।  ভাইরাসটি ২৭ দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে।


ইত্তেফাক/আরআই