স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস আতঙ্ক থাকলেও এএফসি কাপে খেলতে আজ ঢাকায় আসছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। আগামী ১০ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপ পর্বেও প্রথম ম্যাচে টিসি স্পোর্টস ক্লাব খেলবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। এই দুই দল ছাড়াও গ্রুপে রয়েছে ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের আরেকটি দল মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাব।
প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস এখন কিছুটা নাজকু অবস্থানে রয়েছে। বিশেষ করে গত পরশু কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে ১-০ গোলে হেরে বসুন্ধরার বড়ো ক্ষতি হয়ে গেছে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছে। আর এএফসি কাপকে সামনে রেখে বসুন্ধরা কিংস আর্জেন্টিনার বারকোসকে এনেছে। তার খেলা দেখার অপেক্ষায় রয়েছে দর্শক। ঢাকার মাঠে আর্জেন্টিনার আরো ফুটবলার খেলছেন। তবে মেসির সঙ্গে খেলেছেন বলে বারকোসের প্রতি বাংলাদেশের ফুটবল দর্শকের বাড়তি আগ্রহ। এই ম্যাচটি ঘিরে বসুন্ধরা কিংস বাড়তি আয়োজনও করছে।
