সরকারি প্রাথমিক শিক্ষকদের টিফিনভাতা

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৫

জাতীয় বেতন স্কেলের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত চাকরিজীবীদের মাসিক টিফিনভাতার পরিমাণ ২০০ টাকা। সেই হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার লাখেরও বেশি শিক্ষকের মাসিক মোট বেতনের ২০০ টাকা টিফিনভাতা। এটা যে কতোটা লজ্জা এবং বৈষম্যের তা বলার অপেক্ষা রাখে না। প্রতি মাসের ২৫ দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মস্থলে অবস্থান করা একজন শিক্ষকের প্রতিদিনের টিফিনভাতা ৮ টাকা! বর্তমান বাজারে কেবল এককাপ চায়ের দাম যেখানে ৫ থেকে ৬ টাকা, সেখানে জাতি গড়ার কারিগরদের এই টিফিনভাতা নিশ্চিতভাবেই কৌতুককর। বর্তমান বাজার ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় করে শিক্ষকসহ ১১ থেকে ২০ গ্রেডের সকল কর্মচারীর টিফিনভাতার পরিমাণ সম্মানজনক করার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবু ফারুক

সহকারী শিক্ষক, ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, বান্দরবান