বোরহানউদ্দিনে ১২ জেলের জেল-জরিমানা

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৯

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিন উপজেলার মেঘনা অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে ১২ জেলেকে আটক করা হয়েছে। শনিবার দিনব্যাপী যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী রাতে আটককৃত জেলেদের মধ্যে ফয়সাল, সোহাগ, সোহেলকে ৫ হাজার টাকা করে জরিমানা ও বাকিদের প্রত্যেককে ১ বছর করে দণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, মত্স্য সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান,

শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত রায়পুর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করে স্থানীয় কোস্ট গার্ডসহ মত্স্য বিভাগ।