রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ১৩ বছরের এক স্কুলছাত্রী ধর্ষণের মামলার আসামি মনির মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ভোলার বোরহানউদ্দিন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২৩ ফেব্রুয়ারি চরমোন্তাজ স্লুইস বাজারের একটি ঘরে চরমোন্তাজ এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনার দুই দিন পর ২৫ ফেব্রুয়ারি স্কুলছাত্রীর মা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মনির মাঝিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মনিরকে গ্রেফতার করা হয়। মনির ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারেক মাঝির ছেলে এবং চরমোন্তাজ স্লুইস বাজারের বাহাদুর মুন্সীর ওয়ার্কসপের দোকানে কাজ করত।
