কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনা
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল রবিবার রেলভবনের সম্মেলন কক্ষে নিহত প্রত্যেক পরিবারের হাতে এ চেক হস্তান্তর করা হয়। এ সময় রেলমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ নভেম্বর মন্দবাগে ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত এবং ৫৪ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়ে সুস্থ হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল, পঙ্গু হাসপাতাল, সিএমএইচসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দিয়ে তাদের সুস্থ করে তোলার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয় এবং রেলওয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক আহতদের বিষয়ে খোঁজ-খবর রাখা হয়েছিল।
