মুন্সীগঞ্জে ২১৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:২৬

বিশেষ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের ফিরিঙ্গিবাজার মালির পাথরে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২১৯ কোটি ২৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ কোটি ৩০ লাখ ৯৪ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে নৌপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নৗপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার এ অভিযান চালানো হয়। এ সময় নৌপুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও মত্স্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধ কারেন্ট জাল ছাড়াও ৯৮ হাজার কারেন্ট জাল তৈরির ববিন জব্দ করা হয়। ববিনগুলোর আনুমানিক মূল্য ৯৮ লাখ টাকা। এ ছাড়া অভিযানে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল প্যাঁচানোর লোহার রিল জব্দ করা হয়।