বন্দরে আগুন নেভাতে গিয়ে তিনজন দগ্ধ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:২১

নারায়ণগঞ্জ বন্দরের ধামগড়ে গতকাল মঙ্গলবার ভোরে ২টি তুলার গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে ৩ কর্মচারী দগ্ধ  হয়েছেন। আহতদের মদনপুর আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আনোয়ার হোসেন আনু (৪০), কাইয়ূম (৩৫) ও রাশেদ (৩০)। বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের মালিক হাজী আমজাদ হোসেন জানান, গুদামে তার মালিকাধীন পদ্মা ট্রেডার্সের তুলা তৈরির কাঁচামাল ও ফোম রাখা ছিল। পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটির কাঠের অংশ ভেঙে তারে স্পার্ক হয়ে আগুন লেগে তার ২০ থেকে ২৫ লাখ টাকার মাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে তার ৩ কর্মচারী অগ্নিদগ্ধ হয়। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল।

এ ব্যাপারে মদনপুর পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন খান জানান, আল্লাহর রহমতে বড় ধরনের বিপর্যয় হতে রক্ষা পেয়েছি।