নারী দিবসে মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০০:৩১

রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা দল বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা উদ্বোধনকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র মুক্তি পাবে না, নারীর অধিকারও প্রতিষ্ঠা হবে না।