পাকিস্তানে নারীদের মিছিলে ইসলামপন্থীদের পাথর ও জুতা নিক্ষেপ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ১১:৪৮

পাকিস্তানে বিশ্ব নারী দিবসের মিছিলে হামলা চালিয়েছে দেশটির ইসলামপন্থীরা। ইসলামাবাদে রবিবার নারী ও পুরুষের অংশ নেওয়া ওই মিছিলে ইট, পাথর, জুতা ও লাঠি নিক্ষেপ করে হামলার ঘটনা ঘটেছে। 

দেশটির জেলা ডেপুটি কমিশনার হামজা শাফকাত বলেন, রেড মসজিদ ব্রিগেডসহ স্থানীয় বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর শত শত পুরুষ ও নারীরা নারী দিবসের মিছিলের স্থানের বিপরীত দিকে পাল্টা মিছিল বের করে। 

এসব ইসলামপন্থীরা কর্ডন ভেঙে নারী দিবসের মিছিল কারীদের ওপর হামলা চালাতে চেষ্টা করে। তবে সেই হামলা পুলিশ ঠেকিয়েছেন বল জানান পুলিশ কর্মকর্তা  মাঝহার নিয়াজি। 

রয়টার্সের একজন এবং নিয়াজি বলেন, ইসলামপন্থীরা ওই মিছিলে পাথর, ইট, লাঠি ও জুতা নিক্ষেপ করে।  তবে নিয়াজি বলেন, এতে কেউ আহত হয় নি। 

তিনি আরো বলেছেন, এসব ইসলামপন্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। 

তবে নারী দিবসের মিছিলের আয়োজকেরা বলেন, অনেকে ইট ও পাথরের আঘাতে আহত হয়েছেন।

আম্মার রাশিদ নামে এক আয়োজক ওই মিছিলে অংশ নেওয়া এক নারী নেত্রীর  মাথায় আঘাত পাওয়ার ছবি টুইটারে পোস্ট করেছেন। 

ইত্তেফাক/এসআর