মুন্সীগঞ্জ-১

সিরাজদিখানে নৌকায় ভোট চাইলেন মাহী বি চৌধুরীর পত্নী-কন্যা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:২২

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের মহাজোট প্রার্থী এবং বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর পত্নী আশফা হক লোপা মঙ্গলবার দিনব্যাপী সিরাজদিখান উপজেলার কুচিয়া মোড়া, নিমতলা, শুলপুর, রাজানগর, শেখর নগর এবং সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় স্বামী মাহী বি চৌধুরীর জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন ।

এর আগে লোপা সকালে শুলপুর সাধু যোসেফ গির্জায় গিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এ সময় তার সাথে ছিলেন মেয়ে সেরেজাত চৌধুরী, সিরাজদীখান উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল কাশেম, ওবায়দুল হক সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিকল্পধারার নেতাকর্মীরা।