গাজীপুরের কালীগঞ্জে গণসংযোগ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র পুত্রবধূ ডা: চৌধুরী নওরীন ইসলাম। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী চুমকির এপিএস মাজেদুল ইসলাম সেলিম, তার সহধর্মিণী রুনা বেগম, নারী নেত্রী পিয়ারা বেগম শান্তা, আওয়ামী লীগ নেতা শওকত আকবর কনক, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা বাদল হোসেন, দ্রুবজিত্ ঘোষসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
