আড়াইহাজারে বালুবাহী ট্রাকের চাপায় আমানউল্লাহ আমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে নরসিংদী মদনগঞ্জ সড়কের উপজেলার লেঙ্গুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমানউল্লাহর বাড়ি সোনারগাঁও উপজেলার সাদীপুর গ্রামে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, বিকাল ৫টার দিকে আড়াইহাজার উপজেলার শিবপুর গ্রামে একটি অনুষ্ঠান শেষে স্ত্রীকে নিয়ে সিএনজি অটো রিকশায় বাড়ি ফিরছিলেন আমান। নরসিংদী মদনগঞ্জ সড়কের উপজেলা লেঙ্গুরদী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আমানউল্লাহ নিহত হন। এ ছাড়া, সিএনজি চালক ও যাত্রী মাসুদা গুরুতর আহত হন।
