নেত্রকোনায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৪

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদাসহ সাত দফা দাবিতে সোমবার মানববন্ধন হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়ায় পৌরসভার সামনের সড়কে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাছানত মোহাম্মদ আনিছুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম সম্পাদক হাসিম উদ্দিন প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।