আফগানিস্তানে বন্দুক ও আত্মঘাতী হামলায় ৪৩ জন নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

আফগানিস্তানে বন্দুক ও আত্মঘাতী হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। রাজধানী কাবুলের একটি সরকারি আবাসনে জঙ্গি হামলায় বহু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আফগান স্বাস্থ্যমন্ত্রনালয়। জানা গেছে, সোমবার বিকেলে কাবুলের সরকারি আবাসনে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিদের একটি দল। হামলার সময় আবাসনটিতে ছিলেন কয়েকশ’ সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথমেই বোমা মেরে আবাসনটির গেইট উড়িয়ে দেয় জঙ্গিরা। তারপর ভিতরে ঢুকে গুলিবষর্ণ শুরু করে। প্রাণ বাঁচাতে অনেকেই বহুতল থেকে ঝাঁপিয়ে পড়েন। তারপরই শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জঙ্গিরা। জঙ্গিদের কাছে একে-৪৭ রকেট লঞ্চার ও গ্রেনেডসহ প্রচুর অত্যাধুনিক হাতিয়ার ছিল। হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নিরীহ সাধারণ মানুষ। -রয়টার্স