বাংলাদেশ ব্যাংকের নতুন জি এম

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৫০

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যবস্থাপক মো. রজব আলী। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে পদোন্নতি দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট হতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। —প্রেস বিজ্ঞপ্তি