বিমানবন্দর থেকে ফেরত ফিফার প্রতিনিধি

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৫৪

স্পোর্টস রিপোর্টার

কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ সিলেটে হওয়ার কথা ছিল। ভেন্যু পরিদর্শন করতে ফিফা প্রতিনিধি পাঠিয়েছিল। কোরিয়ান এই কর্মকর্তা গতকাল দুপুরে ঢাকায় হযরত শাহ জালাল বিমানবন্দরে নেমেছিলেন। সিলেটে গিয়ে সিলেট স্টেডিয়ামের ভেন্যুর সুযোগ-সুবিধা দেখে রিপোর্ট দেবেন। তার রিপোর্টের ওপর ভিত্তি করে ম্যাচে অনুমোদনের সিদ্ধান্ত দেওয়ার কথা ফিফার; কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের কারণে ফিফার প্রতিনিধিকে ঢাকা থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন বিভাগ। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ফিফার প্রতিনিধি একজন কোরিয়ান কর্মকর্তা এসেছিলেন; কিন্তু তাকে ফেরত পাঠানো হয়। আর তা ছাড়া ফিফা তো সিলেটে ম্যাচ স্থগিতই করে দিয়েছে।’