কাপাসিয়া উপজেলা যুবলীগের সম্মেলন
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মো. সাখাওয়াত হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক রাজিব ঘোষ নির্বাচিত হয়েছেন।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিগত কমিটির উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা যুবলীগ সভাপতি এস এম আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. সেলিম আজাদ প্রমুখ।
দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান সভাপতি নির্বাচিত এবং কাউন্সিলরদের মতামতে রাজিব ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
