আন্তর্জাতিক নারী দিবসে আসাজোর সম্মাননা

আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৩৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক জোট (আসাজো) এর পক্ষ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য জোবেদা বেগম জুঁইকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাজোর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আসাজোর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এবি সিদ্দিক সেলিম মিয়া, মোল্লা মো. জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এইচ আলী নিউটন, সহসাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যরা।—প্রেস বিজ্ঞপ্তি