সৌদিতে করোনা আতঙ্ক: স্বাস্থ্যতথ্য না দিলে ৫ লক্ষ রিয়াল জরিমানা

আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৩৪

করোনা ভাইরাস ঠেকাতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাদের নিজেদের মতো করে গ্রহণ করেছে না কৌশল।  নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এবার করোনা ভাইরাস ঠেকাতে সৌদি আরব সরকার নিয়ে আরেক অভিনব পদ্ধতি।  

দেশটিতে কোন নাগরিক যদি তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোন তথ্য গোপন করে বা প্রকাশ করতে না চায় তাহলে তাকে গুণতে হতে পারে লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।  সেই সঙ্গে কোন সৌদি নাগরিক ইরানে গেলেও তাকে দিতে হবে সমপরিমাণ জরিমানা।  সোমবার এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

সৌদি রাজ্যের পাবলিক প্রসপেক্টরের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবে কেউ যদি তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোন তথ্য দিতে না চায় এবং বিভিন্ন দেশের ভ্রমণ নিয়ে তথ্য দিতে না চায় তাহলে তাকে সর্বাধিক ৫ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।  যার পরিমাণ দাঁড়ায় এক লক্ষ ৩৩ হাজার ইউএস ডলার।

এছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব তাদের নাগরিকদের নয়টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করে দিয়েছে।  এবং সৌদি থেকে কোন নাগরিক ইরানে গেলে তাকেও সে জরিমানা দিতে হবে।  কারণ ইরানে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ।  ইরানে এ পর্যন্ত ২৩৭ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে করোনা আতঙ্কে প্রায় ৭০ হাজার কারাবন্দীকে সাময়িকভাবে ছেড়ে দিয়েছে ইরান।  মুক্তি পাওয়া বন্দিরা যদি কোন রকম নিরাপত্তাহীনতা সৃষ্টি না করে তাহলে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইরান।

আরও পড়ুন: করোনা ভাইরাস: জার্মানে প্রথম দুই জনের মৃত্যু

গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ১০২টির বেশি দেশে ছড়িয়েছে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ দশ হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। ভাইরাসটি ২৭ দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে।


ইত্তেফাক/আরআই