করোনা ভাইরাস আতঙ্কে বাইরে থেকে আগতদের জন্য ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ বাধ্যতামূলক করেছে ইসরাইল । একটি টুইটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এমনটি জানান।
টুইটারে একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যারা ইসরাইলে আসবেন তাদেরকে আলাদা হয়ে থাকতে হবে।এদিকে ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ দেরি বলেন, বাইরে থেকে ইসরাইলে আগত সকলের জন্য এটি প্রযোজ্য হবে।
ইসরাইলের জনসংখ্যা প্রায় ৯০ লাখ। মধ্যপ্রাচ্যের দেশটিতে এই পর্যন্ত ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু এখনো কেউ মৃত্যুবরণ করেননি।
ইত্তেফাক/এআর
