করোনা: ভাইরাস টেস্টের আগেই রোগীর পলায়ন

আপডেট : ১০ মার্চ ২০২০, ১৪:৫৪

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা এমন পরীক্ষা সম্পন্ন করার আগেই হাসপাতাল থেকে পালিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনা জিম্বাবুয়ের। 

দেশটির কর্তৃপক্ষ জানায়, এক ব্যক্তি করোনায় আক্রান্ত এমন সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু  টেস্ট  হওয়ার আগেই তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।  

জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, ইতিমধ্যে ওই ব্যক্তির ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং পুলিশে রিপোর্ট করা হয়েছে।  

জানা যায়, ২৬ বছর বয়সী ওই যুবক সম্প্রতি থাইল্যান্ড থেকে জিম্বাবুয়েতে আসে। তবে তিনি জিম্বাবুয়ের নাগরিক না থাইল্যান্ডে তা জানা যায়নি।

খবরে বলা হয়েছে, হাসপাতালে ওই যুবক তার বাবার সাহায্যে হাসপাতাল থেকে পালিয়ে যায়।  

তবে এখন পর্যন্ত জিম্বাবুয়েতে করোনায় আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। 

এদিকে করোনা ভাইরাসে  বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।  সেইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার। এছাড়া বিশ্বের ১০০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে।   

ইত্তেফাক/এসআর