করোনা ভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২০, ১৭:৪৩

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোডিভ-১৯) আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁক রিয়েস্তা।

মঙ্গলবার ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। 

মন্ত্রণালয় জানায়, রবিবার ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রীর দেহে  করোনা ভাইরাস সনাক্ত করা হয়।  তিনি এখন নিজেকে গৃহবন্দি করে রেখেছেন। 

সিএনএন জানায়, গত সোমবার একদিনেই ফ্রান্সে ২৮৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪১২ জনে। এছাড়া ফ্রান্সে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইতালিতে ত্রাহি অবস্থা।  সেখানে একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে।  দেশটির সেনাপ্রধানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ